বালুরঘাটে মোবাইল ছিনতাই চক্রের দুই দুষ্কৃতী গ্রেফতার - The News Lion

বালুরঘাটে মোবাইল ছিনতাই চক্রের দুই দুষ্কৃতী গ্রেফতার




দি নিউজ লায়ন ;    বালুরঘাট ব্লকের খাসপুর এলাকায় দীর্ঘদিন ধরেই মোবাইল ছিনতাই হচ্ছিল। অবশেষে মঙ্গলবার সন্ধ্যায় মোবাইল ছিনতাই চক্রের ২ সদস্যকে হাতেনাতে ধরল দোগাছি ও নলতাহার এলাকার বাসিন্দারা। এরপর উত্তেজিত জনতা দুই যুবককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি জানাজানি হতেই এদিন সন্ধ্যায় দোগাছি এলাকায় চাঞ্চল্য ছড়ায়। 


ধৃত দুই যুবকের বাড়ি কুমারগঞ্জ ব্লকের বরাহার এলাকায়। মোবাইল ছিনতাই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে বালুরঘাট থানার পুলিশ।জানা গেছে, এদিন সন্ধ্যায় খাসপুর গ্রামীণ হাসপাতাল থেকে ছেলেকে চিকিৎসা করিয়ে ফেরার সময় দুর্লভপুর এলাকায় টোটোতে থাকা এক মহিলার মোবাইল ছিনতাই করে নিয়ে চম্পট দেয় দুই মোটর বাইক আরোহী।


 যখন ছিনতাইয়ের ঘটনা ঘটে সেই সময় ওই মহিলার ছেলের হাতে মোবাইলটি ছিল। এদিকে বিষয়টি জানাজানি হতেই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। পরে চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় কয়েকজন দুষ্কৃতীদের পিছু তারা করে। এমনকি দুষ্কৃতীদের পিছনে মোটর বাইক নিয়ে ধাওয়া করে নলতাহার ও দোগাছি এলাকার যুবকরা। পরে দোগাছি এলাকায় ওই দুজনকে হাতেনাতে ধরে ফেলে স্থানীয়রা। 


তাদের কাছ থেকে উদ্ধার ছিনতাই হওয়া মোবাইল। এরপরে উত্তেজিত জনতা গণধোলাই দেয় ওই দুই যুবককে। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। পরে পুলিশ দু'জনকে থানায় নিয়ে যায়। জানা গেছে, ধৃত দুজনের  নাম আকাশ মণ্ডল ও রাজু মোল্লা। দুজনের বয়স ২০ বছরের মধ‍্যে। তাদের কাছ থেকে একটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ। 


গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অন্যদিকে এবিষয়ে বালুরঘাট থানার পক্ষ থেকে জানানো হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই দুজনকে থানায় উদ্ধার করে নিয়ে আসেন। পুরো ঘটনা খতিয়ে দেখছেন তারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.